আজ মঙ্গলবার বসানো হচ্ছে পদ্মা সেতুর ১৭তম স্প্যান ‘৪ডি’। এটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর ২৫৫০ মিটার।
এ স্প্যানটি বসবে প্রশাসনিকভাবে মাদারীপুর প্রান্তের ২২ ও ২৩ নম্বর পিলারের ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে বেলা ১টার মধ্যেই স্প্যান বসানো সম্ভব হবে বলে আশাবাদী প্রকৌশলীরা।
জানা গেছে, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয়, ১০ মার্চ তৃতীয়, ১৩ এপ্রিল চতুর্থ, ২৯ জুন পঞ্চম, ২০১৯ সালে ২৩ জানুয়ারি ষষ্ঠ, ২০ ফেব্রুয়ারি সপ্তম, ২০ মার্চ অষ্টম, ১৮ এপ্রিল নবম স্প্যান বসানো হয়।
প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব বলে আশা করছি।












