হংকংয়ে গণতন্ত্রপন্থীদের জয়

0
190
ছবি : বিবিসি

হংকংয়ের স্থানীয় পরিষদ বা ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে গণতন্ত্রপন্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছেন। বেইজিং বিরোধী আন্দোলন শুরুর পর এই প্রথম হংকংয়ে কোন নির্বাচন হলো, আর তাতে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন। বিবিসি সূত্রে জানা যায় , ১৮টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে ১৭টিই এখন গণতন্ত্রপন্থীদের নিয়ন্ত্রণে।

হংকংয়ের মেয়র মিস লাম একটি বিতর্কিত প্রত্যর্পণ আইন প্রণয়নের উদ্যোগ নেবার পর থেকে তার বিরোধিতায় বিক্ষোভ শুরু হয়, যা ক্রমেই সহিংস হয়ে উঠেছে।

গত কয়েক মাস ধরে হংকংয়ে চলে আসা এই বিক্ষোভ-সংঘাতের পরিপ্রেক্ষিতে নির্বাচনটি ছিল সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। চীন সরকার মনে করেছিল, এই নির্বাচনে তাদের ভাষায় ‘নীরব সংখ্যাগরিষ্ঠরা’ জিতবে। কিন্তু বাস্তবে উল্টোটাই হয়েছে। বেইজিংপন্থী অনেক প্রার্থী নির্বাচনে হেরে গেছেন।

LEAVE A REPLY