
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় কর্তৃক বৃহৎশিল্প ক্যাটাগরীতে আবারো সিআইপি নির্বাচিত হয়েছেন
বিবিএস কেবলস্ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।
গত ২০ নভেম্বর(বুধবার) রাজধানীর একটি অভিজাত হোটেলে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বৃহৎ শিল্প (উৎপাদন) ২০১৭ ক্যাটাগরিতে তার হাতে এ সম্মাননার ক্রেস্ট তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম।
সিআইপি নির্বাচিত হওয়ায় বিবিএস কেবলস্ এর বিক্রয় এবং বিপণন ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে জনাব এম এ মতিন সিনিয়র ডিজিএম নর্থ বেঙ্গল জোন, জনাব মি: মিশকাতুল আমিন ডিজিএম চট্টগ্রাম ডিভিশন এবং বিক্রয় এবং বিপণন ডিপার্টমেন্ট এর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ অভিনন্দন জানিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিবিএস কেবলস্ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ বদরুল হাসান এবং এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ওমর ফারুক (বিক্রয় এবং বিপণন)।










