টাকার বদলে পেঁয়াজ দিয়ে চলছে ভাড়া মেটানো

0
191

বর্তমানে  অনেকেই মজা করে পেঁয়াজকে সোনাদানার সঙ্গেও তুলনা করেছেন। সংসারে পেঁয়াজ আনতে অনেকেই ভাবছেন যদি টাকা পয়সার বদলে পেঁয়াজ দিতে জিনিস কেনাবেচা যেত, মন্দ হত না। টিকটকে অন্যরকমের ভিডিও তৈরি করতেই ব্যস্ত থাকেন মানুষ। ইদানীং তাতেও ভাইরাল বিষয় হয়েছে পেঁয়াজ।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন অটোচালক বুঝিয়ে দিয়েছে আগামীদিনে টাকা পয়সার আর কোনও প্রয়োজন রইবে না, বরং মানুষজন সেই আগেকার মতো বিনিময় প্রথায় ফিরে যাবে। আর বিনিময়ের মাধ্যম হবে পেঁয়াজ। এই পেঁয়াজ কাটতে গিয়ে কার না চোখে পানি আসে। কিন্তু পেঁয়াজের ক্রমবর্ধমান দাম আক্ষরিক অর্থেই মানুষের চোখে পানি এনেছে। পেঁয়াজের এই দরদাম নিয়েই এই ভিডিওটি তৈরি হয়েছে। অটো রিকশা থেকে নেমে এসে একজন যাত্রী অটোচালককে একটি বড় পেঁয়াজ ধরিয়ে দিয়ে বলেন, খুচরো দিতে। খুচরো ফেরত দিতে গিয়ে অটোচালক যাত্রীর হাতে ধরিয়ে দেন দু’টো ছোট আকারের পেঁয়াজ! ভিডিওটি ইতিমধ্যেই লাইক করেছেন ২ লক্ষাধিক মানুষ।

LEAVE A REPLY