চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
২০১৭ সালে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রাঙ্গনের দুই গুণী অভিনয়শিল্পী অভিনেতা এটিএম শামসুজ্জামান ও অভিনেত্রী সালমা বেগম সুজাতা। আর ২০১৮ সালে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক ও প্রযোজক এমএ আলমগীর ও বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র।
২০১৭ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার বাংলাদেশ টেলিভিশনের ‘বিশ্ব আঙিনায় অমর একুশে’। আর ২০১৮ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘পুত্র’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ফরিদুর রেজা সাগরের ‘রাজাধিরাজ রাজ্জাক’












