এসএ গেমসে সোনা জিতল নারী ক্রিকেট দল

0
178
ফাইল ছবি

নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরে শ্রীলংকাকে হারিয়ে সোনা জিতে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টানটান উত্তেজনাকর এই ম্যাচে শ্রীলংকাকে ২ রানে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট মাত্র ৯১ রান তুলতে সক্ষম হয় বাঘিনীরা। বাংলাদেশের পক্ষে উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি করেন সর্বোচ্চ ২৯ রান ও ফাহিমা খাতুন করেন ১৫ রান। আর চার ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদা আকতার। দুরন্ত বোলিং করে ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হন নাহিদা আকতার।

জবাবে ব্যাট করতে নেমে বাঘিনীদের বোলিং তোপে ৮৯ রান করতে সক্ষম হয় শ্রীলংকানরা। শ্রীলংকার পক্ষে অধিনায়ক হারশিতা ৩২ ও আপসারা ২৫ রান করেন।

এদিকে এসএ গেমসের ইতিহাসে এবারই প্রথমবারের মতো যুক্ত হয়েছে নারী ক্রিকেট। আর প্রথমবারের স্বর্ণপদক নিজের করে নিলেন বাংলার টাইগ্রেসরা।

LEAVE A REPLY