আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে’তে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলাটির শুনানি শুরু হবে আজ মঙ্গলবার।টানা তিনদিনের শুনানি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ।
এদিকে মিয়ানমার সরকারের পক্ষে লড়তে ইতোমধ্যেই নেদারল্যান্ডসের দ্য হেগে পৌঁছেছেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। তিনি মিয়ানমারের পক্ষে সব প্রশ্নের জবাব দেবেন। আর গাম্বিয়ার পক্ষে লড়বেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আবুবাকার এম টাম্বাদু।
গাম্বিয়াকে তথ্য-উপাত্ত দিয়ে সাহায্য করবে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল তথ্য উপাত্ত নিয়ে নেদারল্যান্ডসের দ্য হেগে পৌঁছেছেন।মানবতার স্বার্থে গাম্বিয়াকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস ও কানাডা।
দ্য হেগের পিস প্যালেসে অনুষ্ঠিত এই শুনানিতে ১৬ সদস্যের বিচারিক প্যানেল রয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে গত ১১ নভেম্বর দেশটির বিরুদ্ধে ওআইসির পক্ষে মামলাটি করে গাম্বিয়া। রাখাইনে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে ৪৬ পৃষ্ঠার প্রতিবেদনও জমা দেয় আফ্রিকান দেশটি।
এইদিকে শুনানির শুরুর আগেই বিশ্বজুড়ে ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ নামে মিয়ানমারকে বয়কট করার আহবান সম্বলিত একটি প্রচারণা শুরু হয়েছে।ইতিমধ্যে এই আহ্ববানে সমর্থন দিয়েছেন ১০টি দেশের ৩০টি সংস্থা।
অন্যদিকে মানবতার স্বার্থে গাম্বিয়াকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস ও কানাডা। সহযোগিতা করবে বাংলাদেশও। এ লক্ষ্যে সোমবার দ্য হেগের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলটি গাম্বিয়াকে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবে। এই দলে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তিনজন প্রতিনিধিও রয়েছেন।












