‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা উচিত বলে হাইকোর্টের অভিমত

0
199
ছবিঃ সংগৃহিত

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসছে ১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা উচিত বলে অভিমত দিয়েছেন।

আজ মঙ্গলবার এক রুলের শুনানিতে এই অভিমত দেন তারা।

এর আগে ২০১৭ সালে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ।

তখন ওই রিটের প্রেক্ষিতে জয় বাংলাকে জাতীয় স্লোগান ও মোটো হিসেবে কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৭ সালের ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। রুলে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান কেন ঘোষণা করা হবে না, তা জানতে চান হাইকোর্ট।

ওই রুলের ওপর শুনানিতে আজ হাইকোর্ট অভিমত দেন যে, আসছে ১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা উচিত।

আজ আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শফিক আহমেদ, ইউসুফ হোসেন হ‌ুমায়ূন, কে এম আমিন উদ্দিন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

LEAVE A REPLY