থানায় জিডি করলেই ফোন করবে পুলিশ

0
185

হয়রানি বন্ধে এখন থেকে থানায় জিডি করলে ফোন করে জিডি সংক্রান্ত যাবতীয় তথ্য নেবে পুলিশ। এমনকি, আপনি কি থানায় জিডি ( করেছেন? জিডি করতে কি আপনার কাছে টাকা দাবি করেছে পুলিশ? কত সময় লেগেছে? প্রশ্ন করে তথ্য নিবে পুলিশ।

ঢাকার মধ্যে কথাও জিডি করার পর এমন প্রশ্নের সম্মুখীন হলে অবাক হওয়ার কিছু নেই। কারণ আপাদত ঢাকা রেঞ্জের মধ্যে সার্ভিসটি চালু হয়েছে।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর—এই ১৩টি জেলা নিয়ে ঢাকা রেঞ্জ। এতে থানার সংখ্যা ৯৬টি। তবে ঢাকা মহানগর ও গাজীপুর মহানগর এলাকা ঢাকা রেঞ্জের বাইরে। কাজেই ফোনের সুবিধা আপাতত পাচ্ছেন শুধু ১৩ জেলার বাসিন্দারা।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জানান, থানা পুলিশের আচরণ নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। সামান্য জিডি করতে গেলেও হয়রানি। সে কারণে পুরো ব্যবস্থাটি ঢেলে সাজানো হয়েছে। জিডির সব তথ্য নজরদারি (মনিটর) করা হচ্ছে। কেউ জিডি করলেই তার মতামত চাওয়া হচ্ছে। শুধু মতামত চেয়েও ক্ষান্ত থাকছে না পুলিশ। জিডির অগ্রগতির কথাও জানতে চাওয়া হচ্ছে। পুলিশের এ সেবা পেয়ে মানুষ খুশি।

LEAVE A REPLY