সিলেট শহরতলির খাদিমপাড়া এলাকার একটি ছাদে গাজা চাষের অভিযোগে মো. আবুল কালাম আজাদ (৩৫) নাম একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা।
গোপন সূত্রের ভিত্তিতে গতকাল সোমবার রাতে ওই বাড়ির ছাদে অভিযান চালায় র্যাব-৯। র্যাব সদস্যরা ছাদ-বাগান থেকে ৪টি বড় আকারের গাঁজার গাছ জব্দ করেছে। এসব গাঁজা গাছ কয়েক হাত লম্বা ছিল। এ সময় অবৈধভাবে গাঁজার চারা রোপণের অভিযোগে বাসার মালিককে গ্রেপ্তার মো. আবুল কালাম আজাদ করে র্যাব। ওই বাসার ছাদে গাঁজা গাছ লাগিয়ে বিক্রি করা হতো বলে র্যাব জানতে পেরে অভিযান চালায়।
পরে আসামি ও জব্দকৃত গাঁজা শাহপরান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।












