গত ৮ই ডিসেম্বর জাঁক-জমকপূর্ণ উদ্বোধন হয় বঙ্গবন্ধু বিপিএলের। মুজিব বার্ষিকী উপলক্ষে এইবারের আয়োজনকে করা হয়েছে ভিন্ন ভাবে।
আগামীকাল ১১ই ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল আসরের প্রথম ম্যাচ গুলি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম দিনে হবে দুটি খেলা।
প্রথম খেলায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স। খেলাটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।
খেলা গুলি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
মাহমুদউল্লাহ রিয়াদ , ক্রিস গেইল ,ইমরুল কায়েস , নাসির হোসেন , রুবেল হোসেন , ক্যাসরিক উইলিয়ামস, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী , পিনাক ঘোষ, আভিষ্কা ফার্নান্দো, রিয়াদ এমরিত, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, ইমাদ ওয়াসিম, রায়ান বার্ল।
সিলেট থান্ডার্স:
মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু , সোহাগ গাজী, শাফিন রাদারফোর্ড, শফিকুল্লাহ শাফাক, রনি তালুকদার, নাঈম হাসান , দেলওয়ার হোসেন, মনির হোসেন খান, নবীন উল হক, জনসন চার্লস, রুহেল মিয়া, জীবন মেন্ডিস।
কুমিল্লা ওয়ারিয়র্স:
সৌম্য সরকার, মোহাম্মদ আল-আমীন, ইয়াসির আলী চৌধুরী , সাব্বির রহমান, কুশল পেরেরা, মুজিব উর রহমান, সানজামুল ইসলাম , আবু হায়দার রনি, মাহিদুল অঙ্কন , সুমন খান, ডেভিড মালান, ধাসুন সানাকা, ফারদিন হোসেন অনি।
রংপুর রেঞ্জার্স:
মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম , মোহাম্মদ নাবী, শাই হোপ, তাসকিন আহমেদ , জাকির হাঁসান, ফজলে রাব্বী , রিশাদ হোসেন, নাদিব চৌধুরী, রুইজ বেগোরি, ক্যামেরুন দেলপোর্ট, সঞ্জিত সাহা।












