প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন , মানবাধিকার রক্ষায় সব থেকে প্রয়োজন আইনের শাসন নিশ্চিত করা। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। এটাই আমাদের সিদ্ধান্ত।
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা একদিকে যেমন মানবাধিকার সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এগুলো সমাজকে নষ্ট করে, ধ্বংস করে। কাজেই সমাজ থেকে এই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি এটাও প্রতিরোধ করতে হবে।
সম্প্রতি কিছু ঘটনার দ্রুত বিচার কার্যকর হওয়ার বিচারবিভাগকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দ্রুত সেটার ব্যবস্থা নিয়েছি। বিচার যে স্বাধীনভাবে কাজ করছে, সেজন্যই তা সম্ভব হয়েছে। আমরা বিচার বিভাগকে স্বাধীনতা নিশ্চিত করে দিয়েছি। মানুষ যেন ন্যায় বিচার পায় আমরা এইটুকুই চাই।ছি। মানুষ যেন ন্যায় বিচার পায় আমরা এইটুকুই চাই।












