যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে এক পুলিশসহ ৬ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে দু’জন হামলাকারীও রয়েছেন।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে হাডসন নদীর পারে ওই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন সাধারণ মানুষ ও দুজন সন্দেহভাজন দোকানের মধ্যে গুলিবিদ্ধ হন। বন্দুকযুদ্ধের সময় পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা মারা যান। এ সময় শত শত রাউন্ড গুলি বিনিময় হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা চলেছে। ধারণা করা হচ্ছে, সাধারণ মানুষকে দোকানের ভেতর জিম্মি করেছিল বন্দুকধারীরা।
এ ঘটনার পর শহরের সব স্কুল কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তবে, পুলিশের ধারণা এটা কোন জঙ্গি হামলা নয়।












