এনআরসির বিরুদ্ধে রাস্তায় নামছে বিরোধীরা, পাল্টা প্রচারে বিজেপিও

0
156
ছবিঃ সংগৃহিত

সংসদে প্রতিবাদ করেও নাগরিকত্ব বিল পাস ঠেকাতে পারেনি বিরোধীরা৷ তাই সংসদের শীতকালীন অধিবেশন শেষ হতেই তারা বিলের বিরুদ্ধে জনমত তৈরি করতে রাস্তায় নামছে৷

আজ শনিবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারত বাঁচাও জনসভা করছে কংগ্রেস৷ সোমবার রাস্তায় নামছে তৃণমূল৷ রাস্তায় প্রতিবাদে নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও৷

ভারতের সবকটি বাম দল একত্রে আগামী ১৯ ডিসেম্বর দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে৷ এভাবেই একের পর এক বিরোধী দল নাগরিকত্ব আইনের প্রতিবাদে জনতার দরবারে যাচ্ছে৷

শনিবার দিল্লির রামলীলা ময়দানে কংগ্রস ‘ভারত বাঁচাও’ জনসভায়, নাগরিকত্ব বিল, এনআরসি, ৩৭০ ধারা বাতিল, বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদ করছে। দলের অন্তর্বর্তী সভাপতি হওয়ার পর এটাই হবে সনিয়া গান্ধীর প্রথম বড় জনসভা৷

এদিকে চুপ বসে নেই বিজেপিও৷ পাল্টা প্রচারে নামবে বিজেপি। বিজেপির মতে, নাগরিকত্ব সংশোধন বিল কোনওভাবেই মুসলিম বিরোধী নয়৷ তিনটি প্রতিবেশী দেশের নির্যাতিত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হচ্ছে৷

এই প্রচার-পাল্টা প্রচার এবং নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কে বর্ষশেষের রাজনীতি ব্যস্ত থাকবে৷

LEAVE A REPLY