অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ধাক্কা খেল নিউজিল্যান্ড

0
156
ডান পায়ের চোটের জন্য মাঠ ছাড়তে হল লকি ফার্গুসনের । ছবিঃ সংগৃহিত

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে নিউজিল্যান্ড বড় ধাক্কা খেল। ডান পায়ের কাফ মাসলে চোটের জন্য এই টেস্ট থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন।যার ফলে ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হচ্ছে নিউজিল্যান্ডকে।

ফাস্ট বোলার লকি ফার্গুসনের এই ম্যাচেই টেস্ট অভিষেক হয়েছিল দলের হয়ে। নিউজিল্যান্ডের খুবই গুরুত্বপূর্ণ বোলার তিনি। সাদা বলে তিনি দলের বড় ভরসা। ওয়ানডে বিশ্বকাপে এই বছরের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ছিল তাঁরি দখলে। ২১টি উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু টেস্ট সুযোগটা প্রথম ম্যাচে কাজে লাগাতে পারলেন না তিনি। প্রথম দিন তিনি মাত্র ১১ ওভারই বল করেছে‌ন। আর তার পরই ডান পায়ের চোটের জন্য মাঠ ছাড়তে হয় তাকে।

শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেটের টুইটার হ্যান্ডলে লকি ফার্গুসনের চোটের জন্য এই ম্যাচে আর খেলতে না পারার কথা জানিয়ে দেওয়া হয়।

সেই টুইটে তিনি বলেন, ‘এমআরআই স্ক্যানে দেখা গিয়েছে ডান কাফ মাসল-টেন্টনে চোট রয়েছে লকি ফার্গুসনের। যে কারণে প্রথম টেস্ট ও আর বল করতে নামতে পারবে না। তবে ও ব্যাট করতে পারবে। পরবর্তী রিপোর্টের অপেক্ষায় রয়েছি তার পরই ওর সুস্থ হওয়ার জন্য যা করতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৪৮ রান। লাবুশাঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম দিন বাজিমাত করেছিলেন। এবং তিনি ১১০ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে ২০ রান করে রয়েছেন ত্রাভিস হেড।

LEAVE A REPLY