বঙ্গবন্ধু বিপিএলের ঢাকার প্রথম পর্ব শেষ হলো গতকাল। ১১ ডিসেম্বর শুরু হয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
দুই দিন বিরতির দিয়ে ১৭ ডিসেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। ২৪ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজন করা হবে মোট ১২টি ম্যাচ।

ঢাকার প্রথম পর্বের আট ম্যাচ পর পয়েন্ট টেবিলের সবার উপরে অবস্থান করছে রাজশাহী রয়্যালস। দুই ম্যাচের দুটিতেই জয় পায় আন্দ্রে রাসেল নেতৃত্বাধীন দলটি।
তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে হেরে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মাশরাফি-তামিমদের ঢাকা প্লাটুনস।
ঢাকার প্রথম পর্বে তিন ম্যাচে অংশ নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুটিতে জয় ও একটিতে হেরে তৃতীয় স্থানে অবস্থান করছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
মাত্র একটি ম্যাচে অংশ নিয়েছে খুলনা টাইগার্সরা। জয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে দলটি। দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে কুমিল্লার অবস্থান তালিকার পঞ্চম স্থানে। খুলনা ও কুমিল্লা দুই দলের পয়েন্ট দুই করে।
সিলেট থান্ডার্স ও রংপুর রাইডার্স রয়েছে যথাক্রমে ৬ ও ৭ নম্বরে। সিলেট তিনটি থান্ডার্স ও রংপুর রাইডার্স দুটি ম্যাচে মাঠে নেমেও একটিতেও জয় পায়নি। দল দুটির ঝুলিতে এখনও নেই কোনও পয়েন্ট।
এদিকে ১৭ ডিসেম্বর চট্টগ্রাম পর্বের প্রথম দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডার্সের প্রতিপক্ষ স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।












