বরিশালে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে কার্গো ডুবি

0
173
প্রতীকী ছবি

বরিশালে কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে ক্লিংকারবাহী একটি কার্ ডুবে গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চর কাউয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরগুনা থেকে তিন শতাধিত যাত্রী নিয়ে ছেড়ে আসা শাহরুখ-২ লঞ্চের সাথে চট্টগ্রাম থেকে এ্যাংকর সিমেন্টের ১২০০ মেট্রিক টন ক্লিংকার বহনকারী কার্গো হাজী মো. দুদু মিয়া-১ এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ক্লিংকারবাহী এ্যাংকর সিমেন্টের মালিকাধীন কার্গোটি ডুবে যায় এবং লঞ্চের সামনের অংশটি ছিদ্র হয়ে যায়।

পরে লঞ্চটি নদীর তীরে ভিড়িয়ে যাত্রীদের নামিয়ে যাত্রা বাতিল করে। নিমজ্জিত কার্গোর স্টাফদের খোঁজ চলছে। তবে এখন পর্যন্ত নদীতে পড়ে নিখোঁজ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY