রাজাকারদের তালিকা প্রকাশ আজ

0
170

আজ রবিবার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকারদের তালিকার প্রথম পর্ব প্রকাশ করবে সরকার। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা পাক হানাদার বাহিনীকে পথঘাট চেনাতে ও মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে তাদের নাম প্রকাশ হবে আজ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ রবিবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একইসঙ্গে মুক্তিযোদ্ধাদের তালিকাও প্রকাশ করা হবে বলে জানা যায়।

পরে তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে।

LEAVE A REPLY