সংগীতশিল্পী পৃথ্বী রাজ আর নেই

0
219
পৃথ্বী রাজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তরুণ সংগীতশিল্পী , সুরকার, সংগীত পরিচালক পৃথ্বী রাজ মারা গেছেন। আজ রোববার ভোরে রাজধানীর সিটি হসপিটালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পৃথ্বী রাজের ভাই ঋতু রাজ তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে পৃথ্বী রাজ ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। কিন্তু রাত সাড়ে ১২টা পর্যন্ত তার সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান। পরে দরজা ভেঙে স্টুডিওর ভেতরে তাকে নিথর অবস্থায় পাওয়া যায়।

পৃথ্বী রাজকে দ্রুত সিটি হসপিটালে নেওয়া হয়। পরীক্ষা শেষে আজ ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সংগীতের পাশাপাশি পৃথ্বী রাজ এবিসি রেডিওতে কাজ করতেন।

LEAVE A REPLY