অল্প বয়সে শততম গোলের মাইফলক এমবাপ্পের

0
172

কিলিয়ানো এমবাপ্পে হয়েছেন ২০১৮ ফুটবল বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার। নিজের প্রথম ফুটবল বিশ্বকাপেই স্বাদ পেয়েছেন বিশ্বকাপ জয়ের। ক্লাব ফুটবলে খেলছেন পিএসজির হয়ে।

উদীয়মান এই ফুটবলারের ক্ষীপ্রতায় বলে দিচ্ছে ভবিষ্যতে তিনিই হবেন ক্লাব ফুটবলাদের রাজা। ক্লাব ফুটবলের ইতিহাসে এত কম বয়সে আর কোন খেলোয়াড় শত গোলের দেখা পাননি। মাত্র ২১ বছর বয়সে এক’শ গোল করে ক্লাব ইতিহাসে রেকর্ড গড়লেন এই ফরাসি তারকা।

এত অল্প বয়সে মেসি কিংবা রোনাল্ডো কেউই ১০০ গোলের কোটায় পৌঁছাতে পারেননি। গোলসংখ্যায় লিওলেন মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টেক্কা দেবেন কিলিয়ান এমবাপ্পে এমনটিই আভাস পাওয়া যাচ্ছে। কারন তার খেলার পরিসংখ্যানই এটা বলছে। লিওনেল মেসি ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ২২ বছর ৬ মাস বয়সে। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেই কৃতিত্ব দেখান ২২ বছর ১১ মাস বয়সে।

বর্তমানের দুই ফুটবল মহাতারকার ১ বছর আগেই এ কীর্তি গড়েছেন এমবাপ্পে। ক্লাব ফুটবলে মোনাকোর হয়ে ২৭ গোল এবং বর্তমানে পিএসজির হয়ে ৭৩ গোল করে ফেলেছেন ।

LEAVE A REPLY