গতকাল সোমবার সুইজারল্যান্ডের নিয়নে চলতি মৌসুমের ইউরোপ সেরার শেষ ষোলোর ড্রয়ে ভাগ্য নির্ধারণ হয়।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে লিওনেল মেসি নেতৃত্বাধীন বার্সেলোনা খেলবে নাপোলির বিপক্ষে। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ম্যানচেস্টার সিটি।
নেইমারের (পিএসজি শেষ আটে ওঠার লড়াইয়ে খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর দল দুইবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস মুখোমুখি হবে ফ্রান্সের দল লিওঁর।
শেষ ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হবে আটলান্টা-ভালেন্সিয়া। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম লেগ আর ১০ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় লেগ।
আর বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। গেলবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার খেলবে লাইপজিগের বিপক্ষে।
নকআউট পর্বের প্রতিপক্ষ :
বরুশিয়া ডর্টমুন্ড- পিএসজি
নাপোলি-বার্সেলোন
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
ভ্যালেন্সিয়া- আটলান্টা
অ্যাতলেটিকো মাদ্রিদ-লিভারপুল
লিঁও-জুভেন্টাস
চেলসি-বায়ার্ন মিউনিখ
টটেনহ্যাম-লাইপজিগ
আগামী ১৯ ফেব্রুয়ারী ২০২০ থেকে রাউন্ড ১৬ এর প্রথম পর্বের খেলা শুরু হবে। দ্বিতীয় পর্বের খেলা ১১ মার্চ ২০২০ থেকে শুরু হবে।












