নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

0
180

নারী-পুরুষ সমতার ক্ষেত্রে টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থান করেছে বাংলাদেশ। এবার বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫০তম। গতকাল মঙ্গলবার ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২০’ প্রকাশ করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডাব্লিউইএফ)।

আগের বছরে ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৪৮তম। তবে এইবার তিন ধাপ পিছিয়ে ৫০তম অবস্থানে আছে বাংলাদেশ।

নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষায় অংশগ্রহণ, স্বাস্থ্য ও আয়ু এবং রাজনৈতিক ক্ষমতায়ন—এই চার মূল সূচকে বাংলাদেশের স্কোর ৭২ দশমিক ৬ শতাংশ।

নারী-পুরুষের সমতার শীর্ষ পাঁচে রয়েছে আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও নিকারাগুয়া। আর সবার শেষে ইয়েমেন।

নারী-পুরুষের সমতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর রয়েছে নেপাল, অবস্থান ১০১তম। শ্রীলঙ্কা ১০২, ভারত ১১২, মালদ্বীপ ১২৩, ভুটান ১৩১। সবার পরে পাকিস্তান, অবস্থান ১৫১।

LEAVE A REPLY