নাগরিকত্ব আইন নিয়ে গত কয়েক দিন ধরে প্রতিবাদ-বিক্ষোভের মাঝেই আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আইপিএলে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে কলকাতায়।
ভারতজুড়ে নানা হিংসাত্মক ঘটনার কথা শোনা গেলেও সেই অর্থে বড় আঁচ লাগেনি কলকাতার গায়ে। তাই এই পরিস্থিতিতে শহরেই হতে চলেছে আইপিএলের নিলাম।
১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। ৩৩২ জন খেলোয়াড়কে নিলামে তোলা হবে। সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা। এই দর রয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের জন্য।
তবে এবারের নিলাম বেশ ছোট আকারের। আটটি ফ্র্যাঞ্চাইজির জন্য ৭৩টি জায়গা ফাঁকা রয়েছে। এর মধ্যে ২৯টি বিদেশি খেলোয়াড়ের।












