চট্টগ্রামে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলে দ্বিতীয় পর্বের ম্যাচ চলাকালীন হারিয়ে গেছে একটি ড্রোন ক্যামেরা। দিনের দ্বিতীয় ম্যাচে ফ্লাডলাইটের আলো বিভ্রাটে খেলাও বন্ধ ছিল কিছুক্ষণ। ড্রোনটি খুঁজে দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
ড্রোন উড়ানোর কাজে নিয়োজিত ক্রু জানান, ম্যাচ চলাকালীন ড্রোন উড়ানো হলে হুট করেই সিগন্যাল বন্ধ হয়ে যায় ড্রোনটির। উদ্ধারকর্মীরা ড্রোন খুঁজতে গিয়ে পরবর্তীতে সেটা আর খুঁজে পাননি।
জানা গেছে খেলা সম্প্রচারে ব্যবহৃত ড্রোনের দাম প্রায় ৫ লাখ টাকা।












