গতকাল বুধবার ক্যাম্প ন্যুয়ে স্প্যানিশ লা লিগার বছরের শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই গোলশূন্য ড্র হয়েছে।বেশ কিছু ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল কিংবা বার্সেলোনা।
এর মধ্যে দিয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে রিয়াল।
গতকালের ম্যাচে শুরু থেকে একের পর এক আক্রমণে বার্সেলোনাকে কাঁপিয়ে দেয় জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচের ১৭ ও ২৫ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনিরিয়াল মাদ্রিদ।
বিপরীতে ৩১ মিনিটে ব্লাউগ্রানারা সুযোগ পেলোও গোলে ব্যর্থ হয়। এভাবে প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে গোলের কয়েকটি সুযোগ আসে দুই দলের সামনে। এর একটিও কাজে লাগাতে পারেনি বার্সেলোনার লিওনেল মেসি, লুইস সুয়ারেস কিংবা রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা, গ্যারেথ বেলরা। তাদের ব্যর্থতায় ড্র হলো বছরের সবশেষ ক্লাসিকো। এর মধ্য দিয়ে ১৭ বছর পর ক্লাসিকো লড়াইয়ে গোল শূন্য ড্র হলো।












