বরিশালে ধানসহ কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন, বরিশাল জেলা কমিটি নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেছে। এই সময় তাঁরা বিভিন্ন দাবি পেশ করেন।
বক্তারা, টি আর-কাবিখার বরাদ্ধে লুটপাট বন্ধ, ধানসহ কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে বিনা সুদে কৃষিঋণ দেয়াসহ বিভিন্ন দাবি জানান সরকারের প্রতি। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।












