আশুলিয়ায় কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

0
185
প্রতীকী ছবি।

সাভারের আশুলিয়ায় একটি টিনশেড কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার রণস্থল এলাকায় একতা বোর্ড মিল নামক ওই কারখানায় আগুন লাগে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার রণস্থল এলাকায় একতা বোর্ড মিল নামক কার্টন কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY