কুমিল্লার গোমতী নদীর তীরে ১৩৯ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
210
ছবিঃ সংগৃহিত

কুমিল্লা গোমতী নদীর চরে ও তীরে গড়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল ১০ টা থেকে অভিযানটি পরিচালিত করে জেলা প্রশাসন। অভিযানে ১৩৯ টি অবৈধ অস্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সারাদেশের ৬৪ জেলার নদ-নদী খাল-বিল ও ছড়াসহ অন্যান্য সরকারি জলাশয় এবং তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার প্রেক্ষিতে আজ কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদীর ১৩৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

এর প্রেক্ষিতে আজ কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতি নদীর পালপাড়া, চানপুর, আড়াইওড়া শ্রীপুর এলাকায় গোমতীর বেড়ীবাঁধ ও চর দখল করে গড়ে উঠা দোকানপাট, বাড়ি-ঘর ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল লতিফ, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্টেট এ. কে. এম ফয়সাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, অমিত দত্ত, সৈয়দ ফারহানা পৃথা, মো. আশরাফ আলী, বেগম নাসরিন সুলতানা নিপা, মো. আবু সাঈদ, নাসরিন সুলতানা রিপা, এস.এম মোস্তাফিজুর রহমান ও মাহমুদুল হাসান। জেবি

LEAVE A REPLY