পিইসিতে পাস ৯৫.৫০ শতাংশ, ইবতেদায়িতে ৯৫.৯৬

0
192

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন।

অন্যদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন।

আজ মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের এই তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

LEAVE A REPLY