এবার জেএসসি ও জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ

0
166

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এ বছর পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এ বছর পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন। এবারও পাসের হার সবচেয়ে বেশি বরিশালে। আর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬৮ হাজার ৯৫ জন।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে https://www.educationboard.gov.bd/ এবং আলাদাভাবে প্রতিটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে  এই ফলাফল প্রকাশিত হবে। মুঠোফোনের মাধ্যমেও জানা যাবে।

LEAVE A REPLY