প্রাথমিক ও জেএসসির ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

0
169
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে। আজ বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি ও জেডিসির ফলের বিস্তারিত তথ্য জানানো হবে। শিক্ষার্থীরা ফল পাবে দুপুর ১২টা থেকে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তাঁদের মন্ত্রণালয়ে বেলা একটায় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে জানা যাবে।

একই সময়ে ২০২০ শিক্ষাবর্ষের প্রথমদিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে বলেন, সমাপনী পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়।

চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।

অপরদিকে ১৭ নভেম্বর শুরু হয় পিইসি ও ইইসি পরীক্ষা। এতে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়ি সমাপনীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন ছাত্র-ছাত্রী ছিল।

LEAVE A REPLY