জার্মানির ক্রেফেল শহরের চিড়িয়াখানায় ভয়াবহ আগুন লেগেছে৷ এতে গরিলা, উল্লুক, শিম্পাঞ্জিসহ ৩০টির বেশি প্রাণী পুড়ে মারা গেছে।
গত মঙ্গলবার রাতে জার্মানির ডুসেলডর্ফের পাশের শহর ক্রেফেলের চিড়িয়াখানায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাতভর আগুনে পুড়ে গেছে বানরের অভয়ারণ্য৷ সেখানে যত প্রাণী ছিল তার কোনটিই আর বেঁচে নেই বলে ফেসবুকে দেয়া বিবৃতিতে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ সব মিলিয়ে ত্রিশটিরও বেশি প্রাণীর মৃত্যু ঘটেছে৷
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, ‘‘অনেকেই সাহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন৷ আমরা এখনও হতভম্ব৷ ঠিক কোনো সহযোগিতা লাগবে কীনা কিংবা কোথায় লাগতে পারে তা বলতে পারছি না৷”
এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি৷ তবে নববর্ষ উদযাপনের আতশবাজি থেকে এর সূত্রপাত হতে পারে বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো৷ পুলিশ ঘটনাটি তদন্ত করছে৷












