জেবা আফরোজ : জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পী ইন্তেকাল করেন।তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিব মো. আশরাফ সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন। যমুনা টেভিশন
৪ দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির পর অবস্থার অবনতি হলে রবিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।












