সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
218
এস কে সিনহাসহ বিরু‌দ্ধে গ্রেফতা‌রি প‌রোয়ানা জা‌রির। ফাইল ছবি

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) পলাতক ১১ আসা‌মির বিরু‌দ্ধে গ্রেফতা‌রি প‌রোয়ানা জা‌রির নি‌র্দেশ দি‌য়ে‌ছেন আদালত। একই সাথে পরোয়ানা কার্যকরের বিষয়ে প্রতিবেদন জমা দিতে আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার ঢাকার সিনিয়র সেশন জজ কেএম ইমরুল কা‌য়েশ তা‌দের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আম‌লে নি‌য়ে এ আদেশ দেন।

এস কে সিনহা ছাড়া মামলার বাকি আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।

উল্লেখ্য, চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

LEAVE A REPLY