ইরানের সবচেয়ে ক্ষমতাধর জেনারেল এবং বিপ্লবী গার্ড বাহিনী কুদসের প্রধান কাসেম সোলেইমানি বাগদাদে এক মার্কিন বিমান হামলায় নিহত হবার পর বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে নানা দেশ।
এতে পিছিয়ে নেই মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সৌদি আরব।কাসিম সোলেইমানি হত্যার পরিপ্রেক্ষিতে সবাইকে সংযমী হওয়ার আহবান জানিয়েছে সৌদি আরব৷
মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরেই শত্রুভাবাপন্ন ইরান ও সৌদি আরব৷ মার্কিন বলয়ে থাকা সৌদি আরবকে তাই কাসিম সোলেইমানি হত্যা নিয়ে খুব একটা গলা উঁচু করতে শোনা যায়নি৷ বরং দেশটির গণমাধ্যমে দেখা গেছে ভিন্ন চিত্র৷
সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজ ঘটনার পর প্রথম পাতায় সোলেইমানির ছবি সম্বলিত একটি সম্পাদকীয় প্রকাশ করেছে৷ যার শিরোনাম ছিল ‘‘আর কাউকে হত্যা করতে পারবে না সে (সোলেইমানি)৷”
কুদস বাহিনীর প্রধান সোলেইমানিকে একজন বিজ্ঞ সমরবিদ হিসেবে ধরা হতো যিনি মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য বিস্তার ও সৌদি আরবের প্রভাব কমিয়ে আনার কারিগর৷ আর তাই তাকে খুব একটা ভালো চোখে দেখেনি সৌদি সরকার৷
পত্রিকাটি গত বছরের মে মাসে সৌদি আরবে তেলের পাইপে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রকে ইরানে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর জন্যেও বলেছিল৷
এদিকে হত্যাকাণ্ডের পর সৌদি আরবের একজন কূটনীতিক উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহবান জানান বলে উল্লেখ করেছে এএফপি৷ তবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর এক টুইটে বলেন ‘‘এ ঘটনায় সৌদি আরব উত্তেজনা কমিয়ে আনার বিষয়েই গুরুত্ব দিচ্ছে৷”













[…] আরও পড়ুন: সোলেইমানি হত্যায় সৌদি আরবের প্রতিক্… […]