ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হন আরও এক জন।
আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায় , মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ছয়জন নিহত হন। দুর্ঘটনায় উদ্ধারের কাজ চলছে বলে জানান তিনি।
দুর্ঘটনায় নিহতরা হলেন ফরিদপুরের সোলনা গ্রামের হোমিও চিকিৎসক শরিফুল ইসলাম, তার স্ত্রী ও দুই শিশু কন্যা এবং তার স্বজন এসআই ফারুক হোসেন। দুর্ঘটনায় নিহত অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।












