এ বছর গোল্ডেন গ্লোব জিতল প্রথম বিশ্বযুদ্ধের ছবি ‘১৯১৭’

0
186
ছবিঃ সংগৃহিত

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে রোববার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে৷

এ বছর গোল্ডেন গ্লোবের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে প্রথম বিশ্বযুদ্ধের ওপর নির্মিত ছবি ‘১৯১৭’৷ পরিচালক স্যাম মেন্ডেস একইসঙ্গে জিতেছেন সেরা নির্মাতার পুরস্কারটিও৷ ‘জোকার’, ‘ম্যারেজ স্টোরি’ কিংবা ‘দ্য আইরিশম্যান’ কে পিছনে ফেলে গোল্ডেন গ্লোব জিতে নেয় সিনেমাটি।

এদিকে চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা সিসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড পেয়েছেন হলিউডের কিংবদন্তি তারকা টম হ্যাঙ্কস। আর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য অ্যালেন ডিজ্যানারেসকে দেয়া হয়েছে ক্যারল বার্নেট পুরস্কার।

এক নজরে এবারের গোল্ডেন গ্লোব পুরস্কার –

চলচ্চিত্র

শ্রেষ্ঠ ছবি: নাইন্টিন সেভেন্টিন

শ্রেষ্ঠ অভিনেত্রী: রেনি জেলওয়েজার (জুডি)

শ্রেষ্ঠ অভিনেতা: জোকিন ফিনিক্স (জোকার)

শ্রেষ্ঠ মিউজিক্যাল/কমেডি ছবি: ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড

শ্রেষ্ঠ অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি ছবি): আকোফিনা (ফেয়ারওয়েল)

শ্রেষ্ঠ অভিনেতা (মিউজিক্যাল/কমেডি ছবি): ট্যারন এগারটন (রকেটম্যান)

শ্রেষ্ঠ অ্যানিমেটেড ছবি: মিসিং লিংক

শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি: প্যারাসাইট (দক্ষিণ কোরিয়া)

শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী: লনা ডের্ন (ম্যারিজ স্টোরি)

শ্রেষ্ঠ সহ-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)

শ্রেষ্ঠ পরিচালক: স্যাম ম্যান্ডেস (নাইন্টিন সেভেন্টিন)

শ্রেষ্ঠ চিত্রনাট্য: কোয়েন্টিন ট্যারেন্টিনো (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা: জোকার (হিলদোর গুনেদুতির)

শ্রেষ্ঠ গান: ‘আই অ্যাম গনা লাভ মি অ্যাগেইন’ (রকেটম্যান), (এল্টন জনের কণ্ঠ ও বার্নি তৌপিনের কথা)

টেলিভিশন

শ্রেষ্ঠ টেলিভিশন সিরিজ (ড্রামা): সাকসেশন

শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন)

শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতা: ব্রায়ান কক্স (সাকসেশন)

শ্রেষ্ঠ টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি): ফ্লিব্যাগ

শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): রামি ইউসুফ (রামি)

শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): ফেবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)

শ্রেষ্ঠ টেলিভিশন লিমিটেড সিরিজ: চেরনোবিল

টেলিভিশন লিমিটেড সিরিজ শ্রেষ্ঠ অভিনেতা: রাসেল ক্রু (দ্য লাউডেস্ট ভয়েস)

টেলিভিশন লিমিটেড সিরিজ শ্রেষ্ঠ অভিনেত্রী: মিশেলে উইলিয়ামস (ফোস/ভারডন)।

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ): স্টেলান স্কার্সগার্ড (চেরনোবিল)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিডেট সিরিজ): প্যাট্রিসিয়া আর্কুয়েট (দ্য অ্যাক্ট)

আজীবন সম্মাননা (টেলিভিশন): অ্যালেন ডিজ্যানারেস

বিনোদন জগতে বিশেষ অবদান: টম হ্যাঙ্কস।

LEAVE A REPLY