প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা-ম্যানচেস্টার রুটে আবারও ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গত রবিবার (৫ই জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ রুটের উদ্বোধন করেন।
উদ্বোধনের পরে গতকাল সোমবার প্রথমবারের মতো যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। ২৯৭ জন যাত্রী নিয়ে বোয়িং-৭৮৭ ‘সোনার তরী’ বিমানটি দুপুর ১টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এর পর বিমানটি ঢাকায় এসে অবতরণ করে।












