ফের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

0
195
ছবিঃ সংগৃহিত

বিশ্বের সব দূষিত শহরকে পেছনে ফেলে রাজধানী ঢাকা ফের শীর্ষে চলে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ালের তথ্য অনুযায়ী, আজ ৭ জানুয়ারী সকাল থেকে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার বাতাস দূষণের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় আছে।

রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানের তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান খারাপ হতে শুরু করেছে।

ঢাকায় আজ সকাল থেকে বায়ু দূষণের পরিমাণ ২৩৫ পিএম। ২০৬ পিএম নিয়ে দ্বিতীয় স্থানে নেপালের কাঠমান্ডু। ১৯৭ পিএম নিয়ে চীনের সেনইয়াং তৃতীয়, ১৯৭ পিএম নিয়ে ভারতের দিল্লি চতুর্থ ও ১৯৫ পিএম নিয়ে পঞ্চম স্থানে মঙ্গোলিয়ার উলানবাটোর।

২৩৫ পিএম বায়ুদূষণ খুবই অস্বাস্থ্যকর। বিশ্বের বিভিন্ন দেশ এরকম পরিস্থিতিতে নানা ধরনের সতর্কতা জারি করে।

LEAVE A REPLY