টিকিট কেটে চক্ষু পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

0
180
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ রোগীদের মতোই সরকারি নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন তিনি।

আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখিয়েছেন তিনি।

এটি ছিল প্রধানমন্ত্রীর নিয়মিত চক্ষু পরীক্ষা। প্রধানমন্ত্রী নিজে টিকিট কাটেন। এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকিট কেটে চিকিৎসা সেবা নিয়েছেন।

LEAVE A REPLY