পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি নাসিম ও বাচ্চু সাধারণ সম্পাদক

0
237

পিরোজপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মুনিরুজ্জামান নাসিম আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফসিউল ইসলাম বাচ্চু।গতকাল শনিবার পিরোজপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের নির্বাচনের মাধ্যমে তারা দুজন নির্বাচিত হন।

সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার। আর সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু দৈনিক সমকাল ও চ্যানেল আইয়ের প্রতিনিধি।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শিরিনা আফরোজ (দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভি) ও ওয়াহিদ হাসান বাবু (সাপ্তাহিক পিরোজপুরের খবর), সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (বিডি নিউজ ২৪ ডট কম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু (দৈনিক পিরোজপুরের কন্ঠ), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক তামিম সরদার (ইনডেপেনডেন্ট টিভি) দপ্তর ও পরিসম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরু (দৈনিক আমাদের অর্থনীতি)। নির্বাহী সদস্য এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), শফিউল হক মিঠু (দৈনিক জনকন্ঠ), এ কে আজাদ (দৈনিক সংবাদ), মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), জাহাঙ্গীর হোসেন নান্না (সাপ্তাহিক বলেশ্বর), মোস্তাফিজুর রহমান বিপ্লব (দৈনিক গ্রামের সমাজ), শফিকুল ইসলাম জয় (দৈনিক পিরোজপুরের কন্ঠ), মাহামুদ হোসেন (বাংলাদেশ বেতার) ও ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি)।

LEAVE A REPLY