ভালভার্দের বিদায়, বার্সার নতুন কোচ সেতিয়েন

0
156

ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছে আর্নেস্তো ভালভার্দে। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন আরেক স্প্যানিশ কোচ  কুইক সেতিয়ান। লাস পালমাস, রিয়াল বেটিস ও লেভান্তের সাবেক এই কোচ এবার মেসি-গ্রিজম্যানদের দায়িত্ব নিলেন।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোররাতে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এ খবর নিশ্চিত করা হয়। অবশ্য সেতিয়েনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি।

ধারণা করা হচ্ছে, নতুন কোচ নিয়োগের আগে পর্যন্ত বার্সেলোনার দায়িত্বে থাকবেন সেতিয়েন। এজন্য এই চুক্তিটা হয়তো ৬ মাসের মতোই হবে।

উল্লেখ্য, ২০০১ সালে রেসিং ক্লাবের কোচ হিসেবে যাত্রা শুরু করেন কিকে সেতিয়েন। সেই মৌসুমেই দলকে দ্বিতীয় বিভাগ থেকে স্পেনের সর্বোচ্চ লীগে নিয়ে আসেন তিনি। এছাড়া রিয়াল বেটিসের মতো দলকেও পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে এই কোচের।

LEAVE A REPLY