নওগাঁয় অ্যাপসের মাধ্যমে ধান কেনায় সাফল্য

0
202

প্রথমবার অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহে নওগাঁয় কৃষকের কাছ থেকে ভাল সাড়া মিলেছে-এমন দাবি জেলার খাদ্য বিভাগের। ধান সংগ্রহে গতি বৃদ্ধি ও হয়রানি দূর করতে আধুনিক এ প্রক্রিয়া ব্যবহারকে ইতিবাচক হিসেবেই দেখছেন কৃষকরা।

গত ২২ নভেম্বর থেকে কৃষকের কাছ থেকে এক হাজার ৪০ টাকা মণ দরে ধান সংগ্রহের আনুষ্ঠানিকতা শুরু করে নওগাঁ জেলা খাদ্য বিভাগ। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত ও সংগ্রহে গতি আনতে এবারই প্রথম ১৬ জেলার সদর উপজেলায় চালু করা হয় কৃষক অ্যাপস পদ্ধতি। মোবাইল অ্যাপসের মাধ্যমে এসএমএস প্রক্রিয়ায় আবেদন নিয়ে কৃষক চূড়ান্ত করা হয়। আধুনিক এ প্রক্রিয়া অনুসরণে অনেকটা হয়রানি কমেছে বলে মনে করেন কৃষকেরা।

কৃষকের ভালো সাড়া পাওয়ার কারণে হয়রানি রোধ ও স্বচ্ছতা বাড়বে মনে করছে খাদ্য বিভাগ। চলতি আমন সংগ্রহ মৌসুমে নওগাঁয় ২০ হাজার টন ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ। যার মধ্যে ১ হাজার টন ধান অ্যাপসের মাধ্যমে নেয়া হচ্ছে।

LEAVE A REPLY