রাজধানীর শ্যামলীর কাছে মিরপুর সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকেরা। বকেয়া বেতন-ভাতার দাবিতে তৈরি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক অবরোধ করেছেন। অবরোধের কারণে মিরপুর সড়কে যান চলাচল থমকে রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শ্রমিকরা শ্যামলীর কাছে ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। অবরোধ সরিয়ে নিতে পুলিশ কর্মকর্তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) দায়িত্বরত কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম বলেন, ক্রিয়েটিভ ফ্যাশনের শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। দুই পাশে প্রায় ৮০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। আমরা রাস্তায় আছি।












