আবারো সীমান্তে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

0
201
ফাইল ছবি

লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে উপজেলার গুতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই সীমান্তের পূর্ব আমঝোল গ্রামের ওসমান আলীর ছেলে সুরুজ মিয়া (৩৫) ও অপরজনের নামও সুরুজ আলী বলে দাবি করেছে সীমান্তবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে তারা নিহত হয়েছেন।

সীমান্তবাসীর দাবি, ভারতের অভ্যন্তরে সুরুজ আলী নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তবে তার ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি। পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার ৭৫২ নম্বর বেরুবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। ঐ যুবকের নাম হাসান আলী।

LEAVE A REPLY