টাইগারদের বোলিং কোচের দায়িত্বে গিবসন

0
194
ওটিস গিবসন বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ।

ওটিস গিবসনের কাঁধেই পড়ল টাইগারদের বোলিং কোচের দায়িত্ব। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোচ ওটিস গিবসনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা চলছিল বঙ্গবন্ধু বিপিএল চলার সময় থেকেই।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এক বিবৃতির মাধ্যমে গিবসনের নাম ঘোষণা করে বিসিবি।

দুই বছরের চুক্তিতে টাইগারদের বোলিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গিবসন ছিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে। তখন থেকেই গিবসন ইঙ্গিত দিয়েছিলেন, বিসিবি চাইলে দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।

গেল ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকান চার্ল ল্যাঙ্গাবেল্ট চার মাসের মাথায় দায়িত্ব ছেড়ে দেন টাইগারদের বোলিং কোচের। এরপর অবশ্য বিসিবিও বসে ছিল না।

গত রোববার বিসিবির বোর্ড মিটিংয়ে এই ক্যারিবীয় কোচের সঙ্গে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী ২০২২ সাল পর্যন্ত গিবসন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন।

বাংলাদেশ দলের পাকিস্তান সফরে বোলিং কোচের নেতৃত্ব দিবেন তিনি।

LEAVE A REPLY