বহুল আলোচিত পাকিস্তান সফর শুরু হচ্ছে আজ

0
160
ফাইল ছবি

অনেক টানাপোড়েন, চাপান-উতোরের পর তিন মাসে তিনবার বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচনা হচ্ছে আজ লাহোরের বিমান ধরার মধ্য দিয়ে। লাহোরে যাচ্ছেন বিশেষ ভাড়া করা বিমানে (চার্টার্ড ফ্লাইট)। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘মেঘদূত’ উড়োজাহাজে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। ঢাকা থেকে বাংলাদেশ দলের রওনা দেওয়ার সময় রাত ৮টায়। পৌঁছানোর কথা স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে।

সাকিব আল হাসান নিষিদ্ধ। মুশফিকুর রহিম যাচ্ছেন না। পঞ্চপাণ্ডবের মধ্যে মাশরাফি মুর্তজা ক্রিকেটে খুদে ফরম্যাটের বাইরে। লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি ২০ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।

কাল লাহোরে এক দিনের প্রস্তুতি শেষে পরশু থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শেষে ভাড়া করা বিমানেই ২৮ জানুয়ারি দেশে ফিরবেন খেলোয়াড়েরা।

LEAVE A REPLY