গাজীপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

0
182
ফাইল ছবি

গাজীপুর কালিয়াকৈর দরবাড়িয়া এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ৫টি অবৈধ ইটভাটায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ৬ লাখ টাকা জরিমানা করা হয়.

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গাজীপুর জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের যেীথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালানা করা হয়।

এ সময় মা ব্রিক্স, সেভেন স্টার ব্রিক্সসহ ৫টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া ও রায়মা ব্রিকস, ন্যাশনাল ব্রিকস ও এসবিকে ২ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা কালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন ।

আদালতের নির্দেশ এসব অভিযান পরিচালানা করা হচ্ছে। অবৈধ ইটভাটা থাকা পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।

LEAVE A REPLY