কিশোরগঞ্জে ভিক্ষুকের কোলে নবজাতক দিয়ে উধাও মা

0
217
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে এক ভিক্ষুকের কোলে ৩ দিনের নবজাতককে রেখে উধাও হয়ে গেছে এক মা। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দুর্জয় মোড়ে এমন অমানবিক ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা যায় , কিশোরগঞ্জের ভৈরবে বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ের বঙ্গবন্ধুর মুর‍্যালের এলাকায় এক ভিক্ষুকের কোলে নবজাতককে রেখে তার মা ‘আমি আসছি’ বলে চলে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলে ভিক্ষুক এক ফার্মেসির মালিক আশরাফুল আলম মুকুলকে বিষয়টি জানায়। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে খবর পেয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মুকুল ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ফার্মেসির মালিক আশরাফুল আলম মুকুল আরও জানান, কালো চাঁদরে জড়ানো অল্পবয়সী অজ্ঞাতনামা এক যুবতী তার ফার্মেসির সামনে বসা এক ভিক্ষুক মহিলার কোলে নবজাতককে দিয়ে ‘আসছি’ বলে চলে যায়। দীর্ঘ সময় পরে নবজাতকের মা ফিরে না আসায় মহিলা বিষয়টি আমাকে জানায়। পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বর্তমানে শিশুটি হাসপাতালের মহিলা ওয়ার্ডের এক রোগীর আত্মীয় রহিমা বেগম নামে এক মহিলার তত্ত্বাবধানে রয়েছে।
নবজাতককে হাসপাতালে নিয়ে আসার পর তাকে দুধ পান করানো হয়েছে এবং সে সুস্থ আছে বলে জানা যায়।

LEAVE A REPLY