২১ বছর বয়সের আগে তামাকজাত পণ্য ক্রয়তে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

0
216

যুক্তরাষ্ট্রে সিগারেট বা তামাকজাত যেকোনো পণ্য কেনার নূন্যতম বয়সসীমা ২১ বছর নির্ধারিত করলো ট্রাম্প প্রশাসন। এর আগে বয়সসীমা ছিল ১৮ বছর।

গেল ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এ সংক্রান্ত একটি বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছিলেন। ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট এই আইনটি বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা করেছে। এর পর তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণমূলক এই যুগোপযোগী আইনটির কার্যকারিতা শুরু হয়।

নতুন এই আইনের ফলে এখন থেকে খুচরা বিক্রেতা ২১ বছরের কম বয়সী কারও কাছে সিগারেট, সিগার, ই-সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রি করতে পারবেন না।

LEAVE A REPLY